উত্তরদিনাজপুর

কালিয়াগঞ্জ ব্লক প্রশাসনের উদ্যোগে রাজ মিস্ত্রীদের দেওয়া হচ্ছে প্রশিক্ষন

সবাইকে পাকা ঘড়ের ছাদের নিচে আনার তাগিদে কেন্দ্র সরকারের উদ্যোগে আবাস যোজনার ঘড় গুলি গ্রামগঞ্জে নির্মান হচ্ছে। আর সেগুলি যাতে আরও ভালো করে করা যায় সঠিকভাবে নিধারিত অর্থের মাধ্যমে সেই লক্ষ্যে এবার অভিনব প্রশিক্ষন দেওয়া শুরু করলো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লক প্রশাসন। এক মাস ব্যাপী সেই অভিনব প্রশিক্ষন দেওয়া হচ্ছে এলাকার নতুন নতুন রাজমিস্ত্রী ও তাদের হেল্পারদের। প্রধান মন্ত্রী আবাস যোজনার ঘড় তৈরী করার মধ্যে দিয়ে কালিয়াগঞ্জ ব্লক প্রশাসন চত্বরে অভিনব এই প্রশিক্ষন শিবিরে দেখা গেল রাজ মিস্ত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহতা। যে সমস্ত পরিবার কোন দিন ভাবতে পারেনি তারা কোন দিন পাকা বাড়িতে থাকতে পারবে সেই সব পরিবার নিজেদের পরিবার নিয়ে এক সাথে পাকা বাড়ির নিচে থাকবে। সেই সব পরিবারের লোকেদের জন্য কেন্দ্র সরকারের পক্ষ থেকে প্রধান মন্ত্রী আবাস যোজনার ঘড় দেওয়া হচ্ছে। সেই মতে কালিয়াগঞ্জ ব্লক জুড়ে ঘড় নির্মানের কাজ শুরু হয়েছে জোর কদমে।

            কিন্তু অনেক সময় দেখা যায় এই ঘড় গুলি নির্মানের জন্য যে সমস্ত রাজ মিস্ত্রী কাজ করে তাদের তেমন কোন অভিঙ্গতা না থাকার জন্য সেই ঘড় গুলি নিম্নমানের হয় এবং ঠিকঠাক ভাবে তৈরী করতে পারে না। এবার থেকে সেই প্রধান মন্ত্রী আবাস যোজনার প্রকল্পের ১ লক্ষ ৩৫ হাজার টাকার ঘড় গুলি যাতে আরও ভালো ভাবে তৈরী করা যায় সেই অর্থের মধ্য দিয়ে এই লক্ষ্যে কালিয়াগঞ্জ ব্লক প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে রাজমিস্ত্রীদের ৩০ দিনের প্রশিক্ষন শিবির।তাদের যেমন প্রশিক্ষন দেওয়া হচ্ছে তার সাথে সাথে প্রশিক্ষন নিয়ে আসা রাজমিস্ত্রীদের পোষাক সহ  দিনে আড়াইশো টাকা করে প্রকল্পের মধ্যমে দেওয়া হচ্ছে প্রত্যেককে।

            প্রশিক্ষন পেয়ে খুশি রাজমিস্ত্রীরা, তারা জানান তারা কোন দিন এই ধরনের প্রশিক্ষন পায়নি। ব্লক প্রশাসনের পক্ষ থেকে প্রশিক্ষন পেয়ে তাদের কাজে ক্ষেত্রে অনেক সুবিধা হবে।তারা সঠিক নিয়ম মেনে কাজ করতে পারবে। ব্লক প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা।

            কালিয়াগঞ্জের বিডিও মহম্মদ জাকারিয়া জানান, কেন্দ্র সরকারের আবাস যোজনার ঘড় গুলি নির্ধারিত অর্থের মধ্যে সঠিক ভাবে তৈরী হয় সেই কারনে রাজ মিস্ত্রীদের প্রশিক্ষন দেওয়া হচ্ছে। প্রধান মন্ত্রী আবাস যোজনার ঘড়ের মতো হিসাবে একটি ঘড় বানিয়ে তাদের প্রশিক্ষন দেওয়া হচ্ছে।